হাফিজুর রহমান শিমুল : ২০২৪ সালের এদিন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ স্বৈরশাসক হাসিনার পতন হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী মুক্তি দিবস উপলক্ষে গণ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কালিগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বিরাট গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি জামায়াত অফিস থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে ফুলতলা জামায়াত অফিসে এসে শেষ হয়। মিছিলোত্তর পথ সভা সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শিবির নেতা আজহারুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আমীর হামজা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
সকল শহীদদের মাগফিরাত করে প্রধান অতিথি বলেন, একবছর গত হয়ে গেল অথচ ফ্যাসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয়নি। কালিগঞ্জে ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবী জানান। চাঁদাবাজদের হুশিয়ারী করে তিনি বলেন, কালিগঞ্জ বাসী কাউকে চাঁদা দিবেন না।কেউ চাঁদা দাবি করলে তাদের বেঁধে পুলিশকে খবর দিবেন।হাজারো শহীদদের রক্ত বৃথা যাবেনা। একটি সুখি কল্যাণময় রাষ্ট্রের জন্য আগামী নির্বাচনে জামায়াতের সমর্থন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।







