নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ই জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্ররা তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার,, গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদ্য সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদী, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তারা।

সুষ্ঠু সমাধান তথা সকল সন্ত্রাসী গ্রেপ্তার করা না হলে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় আবারো বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *