শহর প্রতিনিধি : জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন কে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দল।
সোমবার (১৮ আগস্ট) বিকালে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ও সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল কাফী’র নেতৃত্বে সঙ্গীতা মোড় হতে শুভেচ্ছা মিছিলটি বের হয়ে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শেখ মো. মহিউদ্দিন, যুগ্ন আহবায়ক মো. আবু সাঈদ লাবলু, মাওলানা মো. ফরিদ হোসেন , হাফেজ মো. আব্দুল মজিদ, হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, ওলামা দলের আব্দুস সাত্তার, অলিউল্লাহ, মো. রুহুল কুদ্দুস, জেলা জাসাস এর সদস্য সচিব ফারুক হোসেন, সদর উপজেলা তাতী দলের আহবায়ক সাহেব আলী, পৌর যুবদলের ফিরোজ হোসেন, ইমতিয়াজ হোসেন, রাজু আহমেদ, পারভেজ হোসেন, মিশন মাদ্রাসা ছাত্রদলের রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির (দপ্তরের দায়িত্বে) মাওলানা মোঃ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সাতক্ষীরা জেলা ওলামা দলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন।







