শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর আহবায়ক কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২ টায় জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় লাইব্রেরি রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল  আমিন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এড. আবু সাইদ রাজা, এড.শাহরিয়ার হাসীব, এড. জিএম ফিরোজ আহমেদ  এড্ সিরাজুল ইসলাম,  এড. এবিএম ইমরান হোসেন,  এড. মিজানুর রহমান।
সভায় ৩১ই জুলাই  সকাল ১০টায় আইনজীবি সমিতির  প্রথম ভবনের সামনে জুলাই  আগষ্ট শহীদ  সরণে মাচ ফর জাস্টিস দিবস উপলক্ষে পদযাত্রা  শুরু হবে।  কেন্দীয়  কমিটির  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  সহ সভাপতি এড. কাজী এনায়েত  হোসেন  বাচ্চু সাহেবের  সংবর্ধনা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, যে বিনা ভোটে নির্বাচন নহে,নিশি রাতে নির্বাচন নহে , ডামি নির্বাচন নহে, অবিলম্বে যাহার  ভোট সেই দেবে এই প্রত্যয় গনতান্ত্রিক ধারায় দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *