তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকালে তালা আলিয়া মাদ্রাসা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামের আমির মাও: মফিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াদের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডাক্তার শেখ আফতাব উদ্দিন, ইসলামকাটি ইউনিয়ন পরিষয় চেয়ারম্যান আধ্যাপক গোলাম ফারুক। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আমিনুর রহমান, উপজেলা নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন জামাত ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *