আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:: সাতক্ষীরার তালায় ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে দুই সাংবাদিককে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে। তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের একটি শালিসে উপস্থিত থাকার অপরাধে এমন নৃশংস হামলা চালিয়ছে বলে স্বীকার করেছেন এ হামলার অন্যতম অভিযুক্ত রমজান সরদার। আহত দুই সাংবাদিকদের স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিকরা হলেন, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ দুই সাংবাদিক সম্পর্কে আপন চাচাতো ভাই। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রমজান একই ইউনিয়নের ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত মিমাংশার ধায্য দিন ছিলো। এমামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এসময় আগে থেকে ওতপেতে থাকা রমজান সরদার (৩৬) কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর কে কিলঘুসি মেরে আহত করে। পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়র জমিজমা নিয়ে বিরোধ মিমাংশার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মিমাংশার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা ফেঁটে গুরুতর জখম হয়। এসময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন।

এবিষয়ে সন্ত্রাসী রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা কথা না শোনায় বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এঘটনায় আমিও আহত হয়েছি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *