সৈয়দ মাসুদ রানা , পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে পরলোকগমনকারী ডাক্তারদের স্মরনে ইফতার, দোয়া ও আলোচনা সভা সমিতি’র সভাপতি এস এম হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা তুফান কোম্পানী লিঃ এর স্বাত্তাধিকারী আলহাজ্ব ডাঃআবুল কালাম বাবলা ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ডাঃ আব্দুল গফ্ফার, বিশেষ অতিথি,স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সিটি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের সিইও মোঃ শাহ আলম। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মাওঃ মহসীন আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি মোঃ অলিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এস এম রেজওয়ান উল্লাহ।







