নাজমুল বিশ্বাস সুজন : ভারতে দুই থেকে তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। মঙ্গলবার (২৭শে মে) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যান। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন এবং আদালত তাদের দুই/ তিন বছরের সাজা দেয়। সাজা শেষে, ৪টি সংস্থা মহিলা আইনজিবী সমিতি, জাস্টিন এন্ড কেয়ার, রাইটস যশোর,পাচারের শিকার ও শিশু সুরখা, সংস্থার মাধ্যমে তারা দেশে ফেরেন। ফেরত আসারা ঢাকা, মাদারীপুর, নোয়াখালী, ঝিনাইদহ, চিটাগাং, সাতক্ষীরা, গাইবান্ধা, যশোর বিভিন্ন জেলার বাসিন্দা।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা দমদম সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *