ডেস্ক রিপোর্ট : রাজার বাগান সমাজ কল্যান পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতর করা হয়েছে। শনিবার (১১ই জানুয়ারি, ২৫) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক মুহাদ্দিস আব্দুলা খালেক।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে মো. আব্দুল রব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক ফারুকুজ্জামান ডেভিড, রাজার বাগান সমাজ কল্যান পরিষদের সভাপতি মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক প্রভাষক টিপু সুলতান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *