ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উন্নত মানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অধ্যক্ষের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।আরও উপস্থিত ছিলেন ইমাম হোসেন,সবুজ হাসান,শাহিন,সুমাইয়া,আখি ও ইরানি প্রমুখ।

এসময় ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাসে ৬০% উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিত হতে, বাস ও বিভিন্ন যানবাহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া পেতে উন্নত মানের পরিচয়পত্র আবশ্যক। উন্নত মানের আইডি কার্ড না থাকার ফলে শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই এমন একটি আইডি কার্ড, যাতে আমাদের ছবি, রক্তের গ্রুপ ও প্রয়োজনীয় তথ্য সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং তা লেমিনেটেড বা স্মার্ট কার্ডের মতো মানসম্মত হবে।”

কলেজের অধ্যক্ষ আবুল হাশেম শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে জানান, “আপনাদের এই দাবিটি বিবেচনায় নেয়া হবে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *