নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার উন্নয়নের সরকার। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। দেশের দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে যোগ্য পরিবারগুলো সরকার-নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সরাসরি নগদ আর্থিক সহায়তা পাবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ ২০২৬ তারিখে ঢাকার করাইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এ ভাতা প্রদান করা হবে, ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।”
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মুল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মাহমুদপুর হাটখোলায় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ এর সঞ্চালনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ষাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, আলিপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ডের সুপারভাইজার হাফিজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহবায়ক শাহীন, ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, আলিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইকবাল হোসেন, ইউপি সদস্য জিএম আফাজ উদ্দিন, ইউপি সদস্য এবাদুল্লাহ, মোঃ আজিজুর রহমান প্রমুখ। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রউফের বড় পৌত্র ৭নং আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমির।
এসময় আলিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।







