নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের মনোভাব উন্নয়ন ও নিরাপত্তার জন্য বর্তমান ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থীর প্রতি আস্থা রেখে সেদিকে ঝুকছে ভোটাররা। সেই সাথে স্থানীয় প্রার্থীর নিজস্ব ইমেজ, যোগ্যতা, সততা এবং এলাকার উন্নয়নে বিগত দিনের ভূমিকা বেশি গুরুত্ব পাচ্ছে।

এছাড়াও ব্যক্তিগত যোগ্যতা, উন্নয়ন ও প্রতিশ্রুতির বিষয় বিবেচনায় নিচ্ছে সাধারণ ভোটাররা। কারণ সম্প্রতি সময়ে ঠাকুরগাঁয়ের উপনির্বাচনসহ যে সব এলাকায় ভোট অনুষ্ঠিত হয়েছে সব ভোটেই ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থীরাই বিপুল ভোটে জয়লাভ করছে।

স্থানীয় ভোটার ও বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের চেয়ে ইউপি বা স্থানীয় নির্বাচনের ধরন সম্পূর্ণ আলাদা. ভোটাররা সাধারণত এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি বিপদে-আপদে পাশে থাকবেন এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

স্থানীয় সরকার ইউপি নির্বাচন-২০২৭ বিভিন্ন ধাপের তারিখ ঘোষণার পর সাতক্ষীরা সদরের ০৭নং আলিপুর ইউনিয়নে ইউপি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, ভোটের মাঠে মানুষের দোয়ারে দোয়ারে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লাসহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। ঐতিহ্যবাহী আলিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং এই ইউনিয়নে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান জননেতা ও জনসেবক আলহাজ্ব মো. আব্দুর রউফের বড় পৌত্র গরীব-দুঃখী ও অসহায় মানুষের বন্ধু সামির সোয়েব রাদমির।

আলিপুর ইউনিয়নের সাধারণ ভোটার আজগার আলী, নুরুল ইসলাম, রেজাউল ইসলাম, জাকির হোসেনসহ অসংখ্য ভোটারগণ বলেন, ইউনিয়নের সামগ্রীক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে যুবকদের আইকন উচ্চ শিক্ষিত, মিষ্টভাষী সৎ ও যোগ্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সকলের প্রিয় সামির সোয়েব রাদমিরকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে চায়। আমরা উপলব্ধী করে এবং দেখে শিখেছি যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে সেই দলের প্রার্থীকে ভোট না দিলে সেই এলাকার কোন উন্নয়ন হয়না।

সেকারণে আলিপুর ইউনিয়নবাসী এবার এই ইউনিয়নের উন্নয়নের রুপকার ও সেবক আব্দুর রউফের পরিবারের অন্যতম সদস্য সামির সোয়েব রাদমিরকে ভোট দিয়ে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বানাতে চায়। আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোকিত ইউনিয়ন গড়তে সামির সোয়েব রাদমির এর বিকল্প নেই। আলিপুর ইউনিয়নের ভোটারদের মাঝে ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উন্নয়ন অগ্রযাত্রা ও নিরাপত্তার স্বার্থে নিশ্চিত বিজয়ের জোয়ার নিয়ে জোর আলোচনা চলছে।

আলিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফের বাকি কাজগুলো সম্পন্ন করতে এবং আলিপুর ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়তে নানা প্রতিশ্রুতি দিয়ে ইতিমধ্যে ভোটারদের মনের মাঝে ও হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *