আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গিয়েছেন। তার পরিবারের বরাদ দিয়ে জানা যায় যে, তিনি ভোরবেলা তার হারানো গরু খুঁজতে বের হন। তারপর আর বাড়িতে ফেরেননি।
বেলা এগারোটার দিকে আসাদ নামে এক ব্যক্তি তার বাড়ির পার্শ্ববর্তী একটি খালে মৃতদেহ ভাসতে দেখেন। তখন তিনি স্থানীয় সাংবাদিক সোহরব মালিকে জানালে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।
আশাশুনি থানা ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি খাল থেকে উঠানো হয়। তখন পানিতে ডুবে যাওয়া রওশন আলীর পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করেন। মৃতের পরিবারের সদস্যদরা জানান, তিনি পূর্বে দুইবার স্টোক করেছিলেন এবং শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।







