বিশেষ প্রতিনিধি : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট যন্ত্রশিল্পী নয়ন ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

নয়ন ভট্টাচার্যের আকস্মিক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, নয়ন ভট্টাচার্য সংগঠনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও গুণী যন্ত্রশিল্পী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, যেন তিনি শিগগিরই সুস্থ হয়ে আবার সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সহ-সভাপতি গুলশান আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল; সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতাপ কুমার সরদার, তুষার কুমার মিত্র, মিঠুন দেবনাথ, সুজন কুন্ডু এবং তনয়া তাহরিন মেধা শায়নী; কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না; সম্মানিত সদস্য সমরেশ কুমার দাস এবং নির্বাহী কমিটির সদস্য পরিতোষ রায় চৌধুরী, সুকুমার দাস বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনক-ই আহমেদ প্রাপ্তি, হাসিবুল হাসান রোহান ও মিতু মন্ডল।

এদিকে, জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ শনিবার নয়ন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা তাঁর প্রতি সমবেদনা জানান ও দ্রুত সুস্থতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *