আজ ২১শে ডিসেম্বর, রবিবার বেলা ০১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার আবদুল্লাহ আল মামুন এর নিকট থেকে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুবাশশীরুল ইসলাম তকী সহ পৌরসভা ও থানা/ উপজেলা নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

সে লক্ষ্যে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। যা আমাদের নির্বাচনী কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে, ইনশাআল্লাহ্। এ কর্মসূচি সফল করার জন্য সামনের দিনের প্রতিটি পদক্ষেপে সর্বস্তরের জনসাধারণ ও সংগঠনের সকলস্তরের দায়িত্বশীলদের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইনশাআল্লাহ, বিজয় হবে ইসলাম, দেশ ও মানবতার। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *