মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ধুলিহরে পবিত্র আল মদিনা জামে মসজিদ থেকে মাইক সেটের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) রাতের আঁধারে এ চুরির ঘটনা সংঘটিত হয়।

পবিত্র মসজিদে এ ধরনের নেক্কারজনক ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অনেকেই সমাজের জন্য লজ্জাজনক ও অশনি সংকেত হিসেবে দেখছেন।

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন বলেন, “মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় আমরা গভীরভাবে হতাশ ও লজ্জিত। এটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত চোরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

স্থানীয় মুসল্লি ও সচেতন মহল মনে করেন, পবিত্র স্থান রক্ষায় সকলের সম্মিলিত সচেতনতা ও নৈতিক দায়িত্বশীলতা এখন সময়ের দাবি। একই সঙ্গে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *