সাতক্ষীরা সদরের চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের বাংলার সহকারী অধ্যাপক ও উদীচী সাতক্ষীরার নির্বাহী সদস্য সালেহা আকতার বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের কঠিন সময় পার করছেন। প্রায় কুড়ি বছর আগে একবার ক্যান্সার ধরা পড়েছিল, সে সময় ভারতে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত আবারও সেই ভয়ংকর রোগে আক্রান্ত হয়ে এবার পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংকটাপন্ন হয়ে উঠেছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন এবং ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি শুরু হয়েছে, যা খুবই ব্যয়বহুল।
সালেহা আকতার শুধু একজন শিক্ষক নন, তিনি কবি ও সাহিত্যিক—তার ১২-১৩টি বই প্রকাশিত হয়েছে। সদালাপী, প্রাণখোলা হাসির মানুষ, যিনি সারাজীবন সাহিত্য ও শিক্ষার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছেন।
এই মুহূর্তে তিনি আমাদের মানবিক সহায়তা প্রত্যাশা করছেন। বাংলাদেশে থাকা তার একমাত্র কন্যা সালমা নুর ই জাহান-এর মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে। ব্যাংক হিসাব: সালমা নুর ই জাহান ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা, ঢাকা হিসাব নং: 1501204116568001 মোবাইল: 01534 333271 যদি কোনো স্বহৃদয় ব্যক্তি যদি এই ক্যান্সার আক্রান্ত কবি-সাহিত্যিকের পাশে দাঁড়াতে চান, তবে দয়া করে উপরোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠিয়ে মানবিক দায়িত্ব পালনে অংশর নিন। স্মরণ রাখবেন—আপনার সামান্য সহযোগিতা একটি প্রাণ বাঁচাতে পারে। প্রেস বিজ্ঞপ্তি







