নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তুফান কনভেনশন সেন্টার লেক ভিউয়ের পদ্মা হলে কামালনগর কবরস্থান সম্প্রসারণ কমিটির আয়োজনে কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, তুফান কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল, কামালনগর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সোবহান, জেলা ট্রাক মালিক সমিতির শেখ সাঈদ আহমেদ (রনজু), মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থান টি চার স্তর মাটি ভরাট করার পরও জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যমান সমস্যা সমাধানার্থে কবরস্থান সংলগ্ন জমি ক্রয় ও জমির মালিকগণকে সমুদয় টাকা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। এই ব্যয়বহুল সম্পন্ন করতে ৫০ লক্ষ টাকার প্রয়োজন। দ্রুত টাকা পরিশোধের নিমিত্তে সকলের সহযোগিতা দরকার। মুসলমানদের দুনিয়ার জগতের শেষ ঠিকানা এই কবরস্থান। ইহকাল ও পরকালের শান্তির জন্য সমাজের মুসলিম বিত্তবান সহ সকল মানুষকে সামর্থ্য অনুযায়ী স্থানের জমি ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। এসময় কামালনগর কবরস্থান সম্প্রসারণ কমিটির সদস্য, জমি দাতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কামালনগর গোরস্থান মসজিদের ইমাম ইয়াছিন আলম খান।







