কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আশরাফ উদ্দীন আহমদের সহধর্মিণী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগরের মাতা সুফিয়া খাতুন (৯২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) রাত ৪টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯২ বছর)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা সুফিয়া খাতুনের জানাজার নামাজ শনিবার আসরের নামাজের পরে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি বাগেরমাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আরাফাত হোসেন। পরে পারিবারিক কবরস্থানে স্বামী আলহাজ্ব আশরাফ উদ্দীন আহমদের পাশেই তাঁকে দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিষ্ণুপুর ইউনিয়নের সহস্রাধিক মুসুল্লি। রত্নগর্ভা এই রমনির মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *