হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতা’র সাথে পরিচিতি, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহিন কবীর, সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদওয়ান ফেরদৌস রনি, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ ও সহ সভাপতি সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ খায়রুল আলম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম মেম্বার, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, বর্তমান সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, জিএম নাসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে অভিনন্দন জানান এবং তাঁদের দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উভয় পক্ষই কালিগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।







