কালিগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা বিএনপির ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কৃষ্ণনগর বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সেক্রেটারী গাজী আফজাল হোসেন, মথুরেশপুর বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সেক্রেটারী সৈয়দ হেমায়েত বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, রতনপুর বিএনপির সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুর রহমান হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, তারালী বিএনপির সিনিঃ সহ সভাপতি এনামুল হক এনাম, সেক্রেটারী গনিয়ার রহসান গনি, বিষ্ণুপুর বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিঃ সহ সভাপতি কাজী ঈমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবীর পলাশ, দঃ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁই, সেক্রেটারী নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদৎ আজম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম মিলন, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সাইবার ফোর্স এর উপজেলা সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জাসাস এর মুরশীদ আলী, সিনি যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল প্রমুখ।

সর্বশেষে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেণ কুশুলিয়া বিএনপির সিনিঃ সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিল পরিচালনা করেণ হাফেজ মাওলনা গোলাম মোস্তফা।

কান্না জড়িতকন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র মনোনীত ধানেরশীষ এর প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা ১২টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শতশত নেতাকর্মীসহ সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *