খুলনা, ২৬ ভাদ্র (সেপ্টেম্বর ১০) : খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, এস এম সুলতান ছিলেন বাংলার মাটি-মানুষ ও সমাজের শিল্পী। তার শিল্পকর্ম দেশের সংস্কৃতি ও বাঙ্গালির অস্তিত্বকে মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মের কাছে সুলতানের শিল্পকর্ম ও জীবনাদর্শ তুলে ধরার পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এম এম শাকিলুজ্জামান, ইউএনবির ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম, আরআইডি’র এ্যাসিসট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা: ডা. সৈয়দ আবু সঈদ ও বিশিষ্ট বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। এতে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *