খুলনা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে): তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (শুক্রবার) খুলনার দৈনিক প্রবাহ, দৈনিক খুলনা টাইমস ও দৈনিক ভয়েজ অব টাইগার পত্রিকার অনলাইন পোর্টালের অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট পত্রিকাগুলোর পোর্টালের হালনাগাদ নিবন্ধন, অফিসের স্থায়ী ঠিকানা, জনবল, অফিস সরঞ্জামাদি-সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এসময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক-সহ সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁরা সংশ্লিষ্ট পত্রিকার নিউজ রুম, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *