শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরা জেলা তথ্য অফিসারের সাথে জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১১ই আগস্ট সোমবার বেলা ১১ টায় জেলা তথ্য অফিসে উপস্থিত হন জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটির তালিকা জেলা তথ্য অফিসারের হাতে হস্তান্তর করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সগ-সভাপতি সাইফুল আজম খান, সাধারণ সম্পাদক নাজমুল আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক জাকির হোসেন জনি, প্রচার সম্পাদক ওয়েজ ক্রুরুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শেখ মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, আরিফুর রহমান সহ কমিটির সকল নেতৃবৃন্দ।

এসময় জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এবং সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *