আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ইয়াবাসহ রানা সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রানা সরদার উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

খলিষখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বি.এম. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনী পূর্বেও রানা সরদার ও তার স্ত্রীকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *