তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সোহানী বৈদ্য (প্রিতী)কে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করার অভিযোগ উঠেছে জেয়ালা গ্রামের মৃত বিকাশ সরকারের ছেলে প্রান্ত সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা সাধন বৈদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রিতীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। স্কুলে যাওয়া–আসার পথে প্রান্ত সরকার প্রায়ই তার পথ আটকিয়ে কু-প্রস্তাব দেয় এবং অশ্রাব্য ভাষায় কথা বলে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রান্তের আচরণ নিয়ে এলাকায় আগে থেকেও নানা অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রিতী বৈদ্য বলেন, “স্কুলে যাওয়া-আসার পথে প্রান্ত আমার পথ আটকিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। তার ভয়ে আমি ঠিকমতো স্কুলে যেতে পারছি না। আমি এর প্রতিকার চাই।”

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা সাধন বৈদ্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালা থানার অফিসার ইনচার্জের কাছে পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *