নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক আইনজীবীসহ ১১জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সকল আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকলের জামিনের আবেদন মন্জুর করেন।
জানা গেছে,পুরাতন সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬এপ্রিল সকালে স্থানীয় সোহাগ সরদারের নেতৃত্বে ৫০/৬০ জন জোরপূর্বক সম্পুর্ন বেআইনি ভাবে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস সৃষ্টি করে এড. এমডি সাইফুল্লাহর জমি জবরদখলের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সাথে মারামারিতে কয়েকজন আহত হয়।
এঘটনায় গত ৩ মে এড. এমডি সাইফুল্লাহ বাদী হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী(দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় সাতক্ষীরার আমলী১ নং আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সোহাগ সরদারসহ ২৪ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
এরপরদিন ৪মে প্রতিপক্ষ খায়রুল বাশার শিমুল বাদী হয়ে এড. এমডি সাইফুল্লাহসহ ১১জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। উক্ত মামলায় ৫মে মঙ্গলবার এড. এমডি সাইফুল্লাহসহ সকল আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন। এঘটনায় ভুক্তভোগী এড. এমডি সাইফুল্লাহ জানান- আমি মামলা করার পরও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের খুন জখম করার হুমকি দিয়ে আসছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।তিনি অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক আসামিদের গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি।







