নিজস্ব প্রতিনিধি : বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় ৬১তম বার্ষিক ওয়াজমাহফিল শনিবার (৪ এপ্রিল) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি বাদ আসরের পর বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোজাম্মেল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আফছার উদ্দীন, খানপুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম চিকরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওঃ শাহাদাৎ হোসাইন, মাওঃ মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন (মিলন), মোঃ আফতাবুজ্জামান (আফতাব) এবং মুফতি মাওঃ এম. এ. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবুল হামান, যা ধর্মীয় শিক্ষার আলোয় উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের মননশীলতার উন্নয়নে সহায়ক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *