মেহেদী হাসান শিমুল : ব্রহ্মরাজপুর ও ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রামার সদস্য শামীম সানার পিতা, অবসরপ্রাপ্ত শিক্ষক সিকান্দার আলী হায়দার (৮৬) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় সাতক্ষীরা ইসলামী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও আলহামদুলিল্লাহ্ আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা মানিরুল ইসলাম ফারুকী, মিডিয়া সম্পাদক মোঃ আব্দুল হাকিম এবং সদস্য মেহেদী হাসান শিমুল সহ মাওলানা মহিবুল্লাহ মুহিব ও অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ অসুস্থ সিকান্দার আলী হায়দারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।







