নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শ্লীতাহানির প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইসলাম কবিরাজ জামিনে মুক্তি বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলখানা থেকে জামিনে মুক্তি পান বিএনপি নেতা ইসলাম কবিরাজ।
জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে ইসলাম কবিরাজকে ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম এসময় আব্দুল আলিম চেয়ারম্যান বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট পলাতক হলেও তার দোসররা এখনো রয়ে গেছে।
অভিযুক্ত শিক্ষক শফিকুরের বিরুদ্ধে আগেও অভিযোগ প্রমাণিত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতার ইন্ধনে তার দাপটে বিচার প্রকাশ্যে আসেনি। তাছাড়া বিদ্যালয়ের কোচিং ব্যবসার কারণে অনেক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এসব দোসরদের বিচার করতে হবে এবং ইসলাম কবিরাজসহ সকল বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, বল্লি ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান, বল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ আব্দুল গনি, বৈকারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী বুলু, বিএনপি নেতা আতিয়ার রহমান, রফিকুল ইসলাম ছোট, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, মাসুম বিল্লাহ, ইসমাইল হোসেন নিরব, ছাত্রদলের আল আমিন, আব্দুর রাজ্জাকসহ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও ইউনিয়নসহ ওয়ার্ড বিএনপির নেতা কর্মিরা। পরে জেলগেট থেকে প্রতিবাদ র্যালি নিয়ে শহরে প্রদক্ষিণ করে, জেলগেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা সদর দুই আসনের ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান আব্দুল আলিম।







