উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের দুই দিনব্যাপী (২৫ ও ২৬ জুলাই) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জলবায়ু সংকটাপন্ন অঞ্চলের প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জোরদারকরণ (অগ্রযাত্রা) প্রকল্পের আওতায় বারসিক ও নেটজ্ বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর সিডিও হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত বিশ্বাস এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পদ্ধতিতে গবাদিপশু পালন, সাধারণ রোগবালাই প্রতিরোধ, টিকাদান এবং আপদকালীন সময়ে প্রাণিসম্পদ সুরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।

বারসিক এর ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণে অগ্রযাত্রা প্রকল্পের প্রাণী স্বাস্থ্য কর্মী গাবুরার আসমাউল হুসনা, আজমুন্নাহার কুইন, পদ্মপুকুরের প্রভাতী রানী, সোনিয়া আক্তার, বুড়িগোয়ালিনীর চন্দনা রানী, আনান্দিনী মুন্ডা এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের নমিতা রানী ও স্বপ্না রানী অংশ নেন। আরো উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ, অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর ফজলুল হক ও ফিল্ড ফ্যাসিলিটেটর মহিরঞ্জন মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *