নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী বলেন, বিএনপির ৪৮ বছরের সংগ্রাম গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের ইতিহাস। দলের এই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাড. মোস্তফাজামান, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. শহিদ হাসান, অ্যাড. ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. ইমরান হোসেন শাওন, অ্যাড. শিহাব মাসুদ সাচ্চু, অ্যাড. জালাল, অ্যাড. আকরাম আলী, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. শামিমা আক্তার মিঠু, অ্যাড. এস এম ইব্রাহিম হোসেন, অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. খোরশেদ আলম ডালিম, অ্যাড. শাহাজান জাহাঙ্গীর, অ্যাড. এবাদুল হক, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুজ্জামান বাবু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. আলামিন আলম, অ্যাড. শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাড. সুনিল কুমার ঘোষ, অ্যাড. বখতিয়ার, অ্যাড. সাইফুল্লাহ, অ্যাড. তারিক ইকবাল অপু, অ্যাড. বায়জিদ, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. ওলিউল্লাহ, অ্যাড. জিএম মিজানুর রহমান বাবলু, অ্যাড. জাফরুল্লাহ, অ্যাড. অগ্রদূত, অ্যাড. আজিজুল হক, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল আজম, অ্যাড. জিয়াউর রহমান জিয়া, অ্যাড. অমিত কুমার, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. এস এম বিপ্লব হোসেন, অ্যাড. পিয়াল, অ্যাড. সাবিহা খাতুন, অ্যাড. আলাউদ্দিন, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. ঈশিতা অনুজা, অ্যাড. জাহাঙ্গীর আলম ও অ্যাড. মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।







