ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতাকর্তৃক এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে।
সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে  চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে।
একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল ইসলাম খান বেদীতে দ্রুত নামতে বলায় শহিদুল আলামসহ তার সঙ্গে থাকা নেতারা উত্তেজিত হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ধাক্কা ধাক্কিসহ হেনস্তা করলে উপস্থিত অতিঃ পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীর মাঝে মিশ্র প্রতিক্রীয়া তৈরী হয়।
এঘটনায় তাৎক্ষনিক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উদ্ভুত পরিস্থিতি বিষয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান। এরপরেও খ্যান্ত না হয়ে বিএনপির একাংশের তথাকথিত ঐ নেতারা এ্যাসিল্যান্ডকে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যান।
ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, এ্যাসিল্যান্ড নিজে জুতাপায়ে শহীদ বেদীতে উঠলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *