নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক ইদ্রিস আলীর মোটর গাড়ি মার্কার নির্বাচনী সমাবেশ এবং মিছিলে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, জে এসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

উক্ত সমাবেশে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, দুর্নীতি লুটপাট এবং সাধারণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার সময় এসেছে। যারা দুর্নীতির লুটপাট মুক্ত সমাজ ব্যবস্থা চালু করেব তাদের জন্য ১২ই ফেব্রুয়ারি একটি বড় সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগনোর সময় এসেছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারী সারাদিন মটর গাড়ি মার্কায় ভোট দিন।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেন, যদি গরিব মেহনতী মানুষের প্রতিনিধি যদি চান তাহলে আগামী ১২ ফেব্রুয়ারী অধ্যাপক ইদ্রিস আলীর পক্ষে ভোট দিন।

বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, অধ্যাপক ইদ্রিস আলীর মতো শিক্ষিত মানুষেরা মহান সংসদে গেলে যে শিক্ষা ব্যবস্থা এবং গরিব মানুষের ভাগ্যের উন্নতি হবে।

বাসদের সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক নিত্যান্দ সরকার বলেন, অধ্যাপক ইদ্রিস আলী সাতক্ষীরাবাসীর জন্য আজীবন লড়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে ও লড়বেন।

উক্ত সমাবেশ শেষে অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী মিছিলটি সাতক্ষীরা শহরের আলাউদ্দিন চত্বর এবং সঙ্গীতার মোড় হয়ে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জাসদের নেতা কর্মীদের স্লোগানে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত করেন এবং এই মিছিলের মাধ্যমে তারা সাতক্ষীরা ২ আসনে বাংলাদেশ জাসদের নিজস্ব শক্তির জানান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *