নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এতিমখানা কমপ্লেক্স এর সার্বিক ব্যবস্থাপনায় ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধার পর থেকে মাগুরা এতিমখানা কমপ্লেক্স ময়দানে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: ওলিউর রহমানের সঞ্চালনায় এবং মাগুরা এতিমখানা কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসির করেন হযরত মাও. গাজী বাইজিদ হোসেন আনছারী মুহ্তামিম, মুমিনবাড়ী মাদ্রাসা, মাদারীপুর। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির করেন হাফেজ মো: রফিকুল ইসলাম, সাতক্ষীরা।

বিশেষ বক্তা হিসেবে তাফীসর করেন মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মাও. মাহমুদুল হাসান। বার্ষিক ওয়াজ মাহফিলে মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার ৫জন হাফেজ কে আনুষ্ঠানিক ভাবে পাগড়ি পরানো হয়। এসময় শতশত ধর্মপ্রাণ মুসুল্লীবৃন্দ এবং মাগুরা পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *