কালিগঞ্জ প্রতিনিধি : কাল্পনিক, মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অপ প্রচারের প্রতিকার চেয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আবু মুসা সরদার (৪২) নামের এক ব্যবসায়ী। তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামের আলহাজ্ব আকবর আলী সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে আবু মুসা সরদার বলেন বিষ্ণুপুরের বন্দকাটি গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইউনুস আলী সম্পুর্ণ পরিকল্পিত ভাবে সমাজে হেয় করতে আমাকে জড়িয়ে কাল্পনিক মিথ্যাচার ও অপ প্রচার চালাচ্ছে। আমি উপজেলার বাঁশতলা বাজারে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। আমি বরাবরই ঝামেলা এড়িয়ে চলি এবং শান্তিপূর্ণ পরিবেশে নিজ ব্যবসা পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে আসছি। অথচ মূল অভিযুক্তের সাথে আমাকেও জড়িয়ে সাজানো মামলায় জড়িয়ে হয়রানী করেই আসছে ইউনুস আলী।
যেহেতু আমি ইউনুস আলীর সাথে কোনো লেনদেনে জড়িত ছিলাম না সেহেতু অহেতুক আমাকে অযথা হয়রানী ও মিথ্যাচার করার প্রতিবাদ জানাচ্ছি। বরং আমি ওই ইউনুস আলীর নিকট দোকান বাকী বাবদ ছাপ্পান্ন হাজার টাকা পাবো। পাওনা টাকা চাইতে চাইতে আমি হয়রান হয়ে যাচ্ছি। তাকে হালখাতার কার্ড দিলেএ সে হাজির হয়না। আমি সংবাদপত্রের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকার্ষণ করছি যাহাতে ইউনুস আলীর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবু মুসা সরদারের ঘনিষ্টজন।







