নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান (৬৫) আর নেই। দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত থাকার পরে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে লাবসার গোপিনাথপুর গ্রামে নিজ বাড়িতে জনপ্রিয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মান্নান লাবসা ইউনিয়নের গোপিনাথপুর-তালতলা ০৯ নং ওয়ার্ডে দীর্ঘদিন ইউপি সদস্য হিসেবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা দিয়েছেন।

তিনি ২০০৭ সালে লাবসা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আব্দুল মান্নানের নামাজের জানাজা আজ বুধবার জোহর নামাজের পরে গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *