নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়ন পত্রতুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূলভিত্তি। আর শিক্ষক সেই ভিত্তিগড়ার প্রধান কারিগর। কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ পেশায় যুক্ত হওয়া গৌরবের বিষয়।

জেলা প্রশাসক বলেন, নবনিযুক্ত শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষারমান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁরা প্রতিটি শিশুর সুপ্তপ্রতিভা বিকাশে ভূমিকা রাখবেন এবং কর্মস্থলে মেধা ও নিষ্ঠার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের পেশাগত জীবনের নতুন পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হোক—একামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. রহমাতুল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন।

এসময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ১৯০ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের দুই ধাপে বিকেল ৩টা ও ৪টায় পদায়নপত্র দেওয়া হয়। উপজেলা ভিত্তিক পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে শ্যামনগরে ৫২ জন, আশাশুনিতে ৫১ জন, কালীগঞ্জে ২৯ জন, সাতক্ষীরা সদরে ২৩ জন, দেবহাটায় ১৪ জন, তালায় ১৩ জন এবং কলারোয়ায় ৮ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *