নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর একটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত নুর দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নুর ইসলাম নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখলে আশেপাশের অন্য জেলেরা ঘটনাস্থলে গিয়ে নুরকে উদ্ধার করেন। পরে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন তবে বৃষ্টি নেই। আকস্মিক বজ্রপাতে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *