বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আদালি সরদারের পুত্র।
পরিবার ও স্থানীয়দের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি মো: শাফিউল আলম পাটোয়ারী জানান, জমিতে কৃষি কাজরত অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই তিনি প্রাণ হারাণ বলে হাসপাতাল কতৃপক্ষ নিশ্চিত করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার মো: শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বের তার মৃত্যু হয়েছিলো।







