জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরার শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (২৫ ফেব্রুয়ারী) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় ব্লু-ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠির প্রয়োজনীয় সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থপনা ও পুনরুদ্ধারে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
উক্ত মতবিনিময় সভায় কমিউনিটির নেতৃবৃন্দ ও যুবসংগঠনের প্রতিনিধিগণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় যে সকল সমস্যা মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্থ অবস্থার সম্মুখিন হচ্ছেন তা দায়িত্ববাহকদের নিকট তুলে ধরেন। একই সাথে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণে বিভিন্ন সমস্যা ও সক্রিয় করণে সুপারিশ সমূহ তুলে ধরেন। এরই প্রেক্ষিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রধানগণ প্রদেয় সেবাসমূহ এবং ঐসকল সেবাসমূহ কমিউনিটি পর্যায়ের ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী কিভাবে পেতে পারেন তা আলোচনা করেন।
স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিসদের) স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা এবং নারী ও মেয়েদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে পরামর্শ প্রদান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ উপকূলীয় ইকোসিস্টেম পুনরুদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং একটি আদর্শ ও পরিবেশ বান্ধব মডেল গ্রাম তৈরীতে সকল বিভাগের সমন্বয়ে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়। সভাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার।








