আলতাফ হোসেন বাবু : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ ২০২৬।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষরা উপস্থিত হন। ফুলে ফুলে ভরে যায় শহিদ বেদি। শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ও শ্রমিক সংগঠন শোক র‌্যালি নিয়ে স্লোগান দিতে উপস্থিত হন শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি। চলতে থাকে কবিতা আবৃত্তি।

রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, স্থানীয় সরকারের উপপরিচালক শাহনাজ পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপোন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত সহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমেই নিয়মানুযায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক। এরপর একে একে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধ স.ম শহিদুল ইসলাম, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা। এর পরেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা, বৈষম্য বিরোধী ছাত্র আনন্দলন সাতক্ষীরা, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক যুগেরবার্তা, দৈনিক কাফেলা, অনলাইন নিউজ পোর্টাল দ্যা এডিটস্, ভয়েস অব সাতক্ষীরা, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা, নির্বাহী প্রকৌশলী, সওজ বিভাগ, সাতক্ষীরা, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, সাতক্ষীরা, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা, অধ্যক্ষ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, জেলা কমান্ডেন্ট, আনসার ও ভিডিপি, সাতক্ষীরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, সাতক্ষীরা।

উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, সাতক্ষীরা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, জেলা সমবায় অফিসার, জেলা নির্বাচন অফিসার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নবজীবন ইনস্টিটিউট, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা জেলা স্কাউটস্, সাতক্ষীরা শিশু একাডেমি, সাতক্ষীরা ল কলেজ, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জেলা নাগরিক অধিকার পরিষদ, উদীচী সাতক্ষীরা, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের নাগরিকেরা ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করেন। সমগ্র অনুষ্ঠান যৌথ ভাবে সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা ও জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *