জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘গুজব, অপপ্রচার, নীতি ও নৈতিকতা’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উদারতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বুলু।

​উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল সেশন পরিচালনা করেন দেলোয়ার হোসেন।
​
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি যুব সমাজকে দেশের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এর নেতিবাচক ব্যবহার ও গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুবসমাজকে যেকোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং সততা ও নৈতিকতার সাথে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
​
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত তপন কুমার গাইন বলেন, নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ডিজিটাল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধনী বক্তৃতায় জনাব আমিনুল ইসলাম বুলু যুবকদের চরিত্র গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেশন পরিচালক দেলোয়ার হোসেন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে গুজব ও অপপ্রচারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং তা মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। উক্ত সেমিনারে ফাউন্ডেশনের অন্যান্যদের মধ্যে আরিফ, হারান, সুমন, হাবিবা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে যুবসমাজকে নীতি ও নৈতিকতার পথে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞ‌প্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *