শেখ আমিনুর হোসেন : এসএ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) ইন্তেকাল করেছেন। রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং-৫৮৩/০৪)।
এক শোকবার্তায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনসহ নেতৃবৃন্দ মরহুমা নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন—সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মো. আব্দুল মতিন, মো. জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। মরহুমা নুরজাহান বেগমের মৃত্যুতে সাংবাদিক শাহীন গোলদার ও তার পরিবারের সদস্যদের যে শোক ও কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করেন—এই দোয়া করেন তারা।







