নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় পানিবন্দি অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী ও অসহায় এলাকার ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার মিল বাজার, মাগুরা দাসপাড়া, পৌরসভার সুলতানপুর, রসুলপুর, মুনজিতপুর, বদ্দীপুর কলোনি, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় প্রতি পরিবারের মাঝে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি ও মুড়ি ৫০০ গ্রাম বিতরণ করা হয়।
ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল এর সিইও /চেয়ারম্যান ডাঃ জর্জ বেরি টাপার জেআর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে।







