স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল বারীর মমতাময়ী মা মোছাঃ শুকজান বিবি বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে ‘২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃতুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অষংখ্যা অত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ মে ‘২৬) বাদ জোহর নিজ বাড়ি জানাজা নামাজ শেষে গুনাকরকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *