আজ ২৭শে ডিসেম্বর, শনিবার বেলা ০১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সভাপতি মো: আব্দুল হাই সিদ্দীক এর সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার মো: আলী সোহাল জুয়েল এর নিকট থেকে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরণী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, কালিগঞ্জ উপজেলা সহ-সভাপতি শেখ ওয়েজুর রহমান, দ্বীনি সংগঠন আশাশুনি সহ সভাপতি ক্বারী মো: লুতফর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সহ থানা/ উপজেলা নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। যা আমাদের নির্বাচনী কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। বিজয় হবে ইসলাম, দেশ ও মানবতার, ইনশাআল্লাহ্। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *