নিজস্ব প্রতিনিধি: ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য যেন বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং বাঁধ সংরক্ষণের জন্য সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক জমিতে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (এউএলএবি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
এপ্রসঙ্গে মোহন কুমার মন্ডল বলেন, ‘এই ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, এখানকার মানুষের জীবিকা ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি জিয়াউর রহমান, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *