নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় টি-১০ ৮দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুনজিতপুর যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক আহবায়ক মো. আহসানুল কাদির স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও হাফিজুর রহমান প্রমুখ। টি-১০ ৮দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। ফাইনালে অংশ নেয় মুনজিতপুর ক্রিকেট ক্লাব বনাম বাউন্ডারী ব্লাষ্টার ক্রিকেট ক্লাব। খেলায় বাউন্ডারী ব্লাষ্টার ক্রিকেট ক্লাবকে ৮উইকেটে হারিয়ে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *