কালিগঞ্জ প্রতিনিধি : স্বামীর পরকীয়ার জেরে অভিমানে দুই শিশুকে বিষ খাওয়ায়ে হত্যা করে ঘাতক মা নিজেই আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশিদের বাঁধার মুখে বেঁচে গেছে মা। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারী) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হাসান রহমান এর স্ত্রী রত্না খাতুন (৩০), তার দুই শিশু পুত্র মোঃ মাহির (৫) ও মোঃ আরিয়ান (৯ মাস)। পাষন্ড মা নিজেই বিষ পান করিয়ে দুই সন্তানকে হত্যা করেছে।
পরে মা আত্মহত্যা করার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান ও অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেষ খবরে জানা যায়, স্বামী শেখ আবু হাসান মুলত ভাটা শ্রমিক, তাদের সংসারে প্রায়ই ছোট বড় গোলোযোগ লেগেই থাকত। পরকীয়া সম্পর্কের বিষয়টা স্ত্রীর মধ্যে বিষিয়ে তোলে। একপর্যায়ে ৯ মাসের কোলের সন্তানসহ দুই সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যার চেষ্টা করে।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প প স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের বক্তব্য বাচ্চা দুইটি হাসপাতাল আনার পূর্বে মারা গেছে এবং মায়ের অবস্থা খুব আসংখ্যা জনক হয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।







